শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. politics
ছাত্রদলের নেতৃত্বে ফজলুর রহমান ও ইকবাল হোসেন
politics

ছাত্রদলের নেতৃত্বে ফজলুর রহমান ও ইকবাল হোসেন

আপডেট:

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন।

গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় ছাত্রদলের শীর্ষ দুই পদের জন্য কাউন্সিলরদের ভোট হয়। ভোটের ফলাফল আজ বৃহস্পতিবার ভোরে প্রকাশ করা হয়।

ফজলুর রহমান ১৮৬ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম পেয়েছেন ১৭৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন পেয়েছেন ১৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলামের ভোট ৭৪।

রাত নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে তা মধ্যরাত পর্যন্ত চলে। গণনা শেষে ভোরে মির্জা আব্বাস ফলাফল ঘোষণা করেন। এই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির, শহীদ উদ্দিন চৌধুরীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল ১৪ সেপ্টেম্বর। তবে ১২ সেপ্টেম্বর সাবেক কমিটির এক নেতার করা মামলায় কাউন্সিলের ওপর আদালত স্থগিতাদেশ দেন। কাউন্সিলের সঙ্গে বিএনপির নেতাদের জড়িত থাকার বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেন আদালত।

এরপর গতকাল বুধবার বিকেলে ছাত্রদলের কাউন্সিলর ও প্রার্থীদের বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থাকতে বলা হয়। বিকেল পাঁচটার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলর, প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠক করেন। এই বৈঠক থেকেই মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় এদিন রাতে ভোটের সিদ্ধান্ত হয়।

২৭ বছর পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়ায় এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট হলো। সভাপতি পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী ছিলেন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা

নারায়ণগঞ্জে তরুণদের গণসংযোগ: ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন
আগামী দিনে সৎ মানুষ নির্বাচিত করার মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে- মাওলানা আবদুল জব্বার

আগামী দিনে সৎ মানুষ নির্বাচিত করার মাধ্যমে দেশের পরিবর্তন আনতে হবে- মাওলানা আবদুল জব্বার

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১:১৭রেরাই অপরাহ্ন
চাষাড়া থেকে ব্যানার-পোস্টার অপসারণ, কিন্তু বিজয় স্তম্ভ ঢেকে  মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী প্রচারণা

চাষাড়া থেকে ব্যানার-পোস্টার অপসারণ, কিন্তু বিজয় স্তম্ভ ঢেকে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী প্রচারণা

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ: নারায়ণগঞ্জ ভয়েস পরিবারের শুভেচ্ছা

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ: নারায়ণগঞ্জ ভয়েস পরিবারের শুভেচ্ছা

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৮:০০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির কোন্দল চরমে: দলীয় প্রার্থীর বিরুদ্ধে একজোট ৭ বঞ্চিত নেতা, অতীতের বৈরিতা গৌণ

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির কোন্দল চরমে: দলীয় প্রার্থীর বিরুদ্ধে একজোট ৭ বঞ্চিত নেতা, অতীতের বৈরিতা গৌণ

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৪:৪৭রেরাই পূর্বাহ্ন
সোনারগাঁয়ে মনোনয়ন বিতর্ক: 'অশালীন আচরণ, চাঁদাবাজি ও দল-ক্ষতি'র অভিযোগে আজাহারুল ইসলাম মান্নানকে বাতিলের দাবি

সোনারগাঁয়ে মনোনয়ন বিতর্ক: 'অশালীন আচরণ, চাঁদাবাজি ও দল-ক্ষতি'র অভিযোগে আজাহারুল ইসলাম মান্নানকে বাতিলের দাবি

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন