বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
আড়াইহাজারে মাদক কারবারি ডালিম মোল্লার ১৮ মাসের কারাদণ্ড
মহানগর

আড়াইহাজারে মাদক কারবারি ডালিম মোল্লার ১৮ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চিহ্নিত মাদক বিক্রেতা ডালিম মোল্লাকে (৪৫) দেড় বছরের (১৮ মাস) বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার দাইরাদি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। সাজাপ্রাপ্ত ডালিম মোল্লা ওই এলাকার নাজির মোল্লার ছেলে।

​আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাইরাদি এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় ডালিম মোল্লাকে হাতেনাতে আটক করে তার কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৮ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই সাজা কার্যকরের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ডালিম মোল্লা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়রা প্রশাসনের এই অভিযান ও সাজা প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:২০ অপরাহ্ন
চাষাঢ়ার 'ব্লু পিয়ার' রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার: ৪০ হাজার টাকা জরিমানা

চাষাঢ়ার 'ব্লু পিয়ার' রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার: ৪০ হাজার টাকা জরিমানা

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
রথযাত্রায় বিশৃঙ্খলা রোধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ মামুন মাহমুদের

রথযাত্রায় বিশৃঙ্খলা রোধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ মামুন মাহমুদের

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান রাজীব

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান রাজীব

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শীতলক্ষ্যা পাড়ে চিত্রগ্রহণ: ‘মাস্তুল’ সিনেমার প্রিমিয়ার ১৪ জুলাই

শীতলক্ষ্যা পাড়ে চিত্রগ্রহণ: ‘মাস্তুল’ সিনেমার প্রিমিয়ার ১৪ জুলাই

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন