বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্
নগরের বাইরে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুনে গোডাউনের বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। 

জানা গেছে, ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গুদামে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মুহুর্তেই ছড়িয়ে গেলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আশপাশের ৪টি ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরা জানান, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য কেমিক্যালজাতীয় উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তাদের ধারণা। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পর সকাল প্রায় ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুনের ভেতরে লুকিয়ে থাকা তাপ বা আগুনের উৎস সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। গোডাউনে থাকা কোনো কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও তদন্ত করে নিশ্চিত হওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তদন্ত শেষে আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁয়ে এনসিপির সমাবেশে জেলা সদস্য সচিব তামজিদের আইফোন চুরি, জিডি

সোনারগাঁয়ে এনসিপির সমাবেশে জেলা সদস্য সচিব তামজিদের আইফোন চুরি, জিডি

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার

বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন

নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
বন্দরে মাদ্রাসায় ও বসত বাড়ীতে চুরির মামলায় গ্রেপ্তার-২

বন্দরে মাদ্রাসায় ও বসত বাড়ীতে চুরির মামলায় গ্রেপ্তার-২

সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, চিকিৎসকদের কর্মবিরতি

আড়াইহাজারে চিকিৎসককে মারধরের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে, চিকিৎসকদের কর্মবিরতি

রবিবার, ০৫ জুলাই ২০২৬ ৩:৫০ অপরাহ্ন