শনিবার, ১৮ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ছাত্ররাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল চালিকাশক্তি: মুনতাছির আহমাদ
মহানগর

ছাত্ররাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল চালিকাশক্তি: মুনতাছির আহমাদ

আপডেট: শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাছির আহমাদ। তিনি বলেন, "১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও জীবন ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করতে শিক্ষার্থীরাই মূল ভূমিকা রেখেছে।"

​শুক্রবার (১৭ জুলাই) আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘তৃণমূল প্রতিনিধি সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুনতাছির আহমাদ আরও বলেন, একজন শিক্ষার্থী দেশের অগ্রগতিতে অনন্য অবদান রাখতে পারেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীরা সেদিন পিছু হটলে দেশ কখনোই স্বৈরাচারমুক্ত হতো না।

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে বলেন, জুলাই আন্দোলনে সংগঠনের জনশক্তিরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী দিনেও দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংগঠনের সব স্তরের জনশক্তিকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

​সভাপতির বক্তব্যে মুহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, "ছাত্রদের নৈতিকতা ও মানসিকতার বিকাশ ঘটিয়ে ইসলাম ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে।" প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

​নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক এম মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও তৃণমূল নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি মো. সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি মো. সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:৫৯ অপরাহ্ন
​নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ সুমাইয়া, হৃদয় ও ফয়সালের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

​নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদ সুমাইয়া, হৃদয় ও ফয়সালের কবর জিয়ারত করলেন জামায়াত আমীর

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:২২ অপরাহ্ন
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি সোহাগ, সম্পাদক ইকবাল

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতার

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিশেষ ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন
ওসমানরা সন্ত্রাসী, হাতেম তাদের ‘ক্যাশিয়ার’: এমপি আল আমিন

ওসমানরা সন্ত্রাসী, হাতেম তাদের ‘ক্যাশিয়ার’: এমপি আল আমিন

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৭রেরাই:৫৭রেরাই অপরাহ্ন
চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

চাষাঢ়ার দেওভোগে ১২ বছরের ছেলেকে গলা টিপে হত্যার অভিযোগ: ঘাতক মা আটক

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১:২০ অপরাহ্ন