মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা ​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন শামীম ওসমানের ‘রাজনৈতিক আখড়া’ থেকে মুক্ত হয়ে ফিরছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা
মহানগর

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা

আপডেট: সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩:০৪ অপরাহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় চরম সংকটে পড়া শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা 'আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন'। সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে এ নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

​রোববার সকাল ৮টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সরাসরি এই অনুদান পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এছাড়া বন্যায় প্রাণ হারানো এক ব্যক্তির পরিবারকেও সংগঠনের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়।

​জানা গেছে, বন্যার পানি নেমে গেলেও সাধারণ মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। অনেক মাটির ঘর সম্পূর্ণ ধসে পড়েছে। খাট, আলমারি, ফ্রিজ, জামাকাপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা সংসার মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্গত মানুষের এই চরম সংকটে তাদের মুখে হাসি ফোটাতে মাঠে নামে সংগঠনটি।

যেসব এলাকায় বিতরণ করা হয়েছে:

উপজেলার বিভিন্ন দুর্গম ও প্লাবিত এলাকায় এ সহায়তা কার্যক্রম চালানো হয়। এর মধ্যে রয়েছে—

  • ​জলদী (মির্জির তলা) - ৭ নম্বর ওয়ার্ড
  • ​হারুন বাজার ও কাতারিয়া - ৬ নম্বর ওয়ার্ড
  • ​পশ্চিম চেচুরিয়া (গুনাপাড়া) ও হুজিত্যাপাড়া - ৯ নম্বর ওয়ার্ড
  • ​কাতারিয়ার বেড়িবাঁধ এলাকা - ৪ নম্বর ওয়ার্ড
  • ​বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকা - ৫ নম্বর ওয়ার্ড

​সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. জুলহাস এবং সদস্য মো. উমাম।

​সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করতে দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে তাদের। কখনো সিএনজিযোগে, কখনো হাঁটু সমান কাদামাটি পেরিয়ে, আবার কখনো দীর্ঘ পথ হেঁটে তারা দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছান এবং তাদের ভাঙা ঘরবাড়ি ও দুর্দশাগ্রস্ত জীবনযাত্রা প্রত্যক্ষ করেন।

​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের দাতাদের আন্তরিক সহযোগিতায় সীমিত সামর্থ্যের মধ্যেও প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই অনুদান পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। মানবিক এই উদ্যোগে এগিয়ে আসার জন্য কাশীপুর, নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল দাতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

​ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে থাকার এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের

মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের

সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর

নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর

সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা

নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা

সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন
নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে

নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯:১০ অপরাহ্ন
চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন