মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা ​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন শামীম ওসমানের ‘রাজনৈতিক আখড়া’ থেকে মুক্ত হয়ে ফিরছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর
মহানগর

নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর

আপডেট: সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনা, মেট্রোপলিটন সিটির অন্তর্ভুক্ত করা এবং ‘বি’ ক্যাটাগরি থেকে ‘স্পেশাল’ অথবা ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। একই সঙ্গে অপরাধ দমনে পুরো জেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপনের এক যুগান্তকারী উদ্যোগের কথা ঘোষণা করেছেন তিনি।

​সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি ও পরিকল্পনার কথা জানান।

​সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, "প্রতিদিন লক্ষাধিক মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। ভবিষ্যতে নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় এলে সাধারণ মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি কমবে সময় ও ভোগান্তি।"

​নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনার দীর্ঘদিনের দাবির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়বে এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

​দেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের বিশাল অবদানের কথা উল্লেখ করে ব্যবসায়ী নেতা ও এই সংসদ সদস্য বলেন, "দেশের মোট জিডিপিতে নারায়ণগঞ্জের অবদান প্রায় ৭ দশমিক ৮৬ শতাংশ। অথচ অর্থনৈতিক এত বড় গুরুত্ব থাকা সত্ত্বেও অবকাঠামো ও প্রশাসনিক সুবিধায় এই জেলা এখনো পিছিয়ে রয়েছে। দেশের অর্থনীতি সচল রাখা এই শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়নে এখন সরকারের বিশেষ নজর প্রয়োজন।"

অপরাধ দমনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI):

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জকে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মধ্যে নারায়ণগঞ্জে সর্বপ্রথম এ ধরনের এআইভিত্তিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যা অপরাধ দ্রুত শনাক্তকরণ, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বৈপ্লবিক ভূমিকা রাখবে।

​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর এবং পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ ও বিকাশ চন্দ্র সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের

মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের

সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা

নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা

সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন
নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে

নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯:১০ অপরাহ্ন
চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন