মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জলসিঁড়িতে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান: শত শত কোটির অবৈধ সম্পত্তি ও অর্থপাচারের তথ্য নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা ​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা
মহানগর

নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা

আপডেট: সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:১৭রেরাই অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত শীর্ষ কর্মকর্তাদের গণসংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

​সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনের অডিটরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান চেম্বার নেতৃবৃন্দ।

​সংবর্ধনাপ্রাপ্ত অতিথিরা হলেন— নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

​নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে চেম্বার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সংবর্ধিত অতিথিরাও নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের সাথে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল ও সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর। এছাড়া পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ ও বিকাশ চন্দ্র সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের

মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের

সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর

নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর

সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে

নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯:১০ অপরাহ্ন
চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন