মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
র‍্যাব-১১-এর অভিযান: ডেমরা থেকে চনপাড়ার ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও স্কাফ উদ্ধার নারায়ণগঞ্জে পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নে জেলা প্রশাসকের সমন্বয় সভা জলসিঁড়িতে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান: শত শত কোটির অবৈধ সম্পত্তি ও অর্থপাচারের তথ্য নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ
নগরের বাইরে

নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ন

রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠের উন্নয়ন, বসার ব্যবস্থা ও মাটি ভরাটের নামে প্রকাশ করা একটি টেন্ডার ঘিরে এক বিশাল অর্থ লোপাটের পরিকল্পনার তথ্য উঠে এসেছে। অভিযোগ উঠেছে, কোরবানির হাটের জন্য আগে থেকেই ফেলা সামান্য পরিমাণ বালুকে ‘নতুন উন্নয়ন কাজ’ হিসেবে দেখিয়ে পৌরসভার কর্মকর্তাদের একশ্রেণীর সাথে যোগসাজশে ২৫ লাখ ১৫ হাজার টাকার সরকারি তহবিল হাতিয়ে নেওয়ার নীলনকশা তৈরি করা হয়েছে।

​অনুসন্ধানে জানা যায়, নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির অস্থায়ী পশুর হাট বসানো হয়। হাটটির ইজারাদার ছিলেন তারাবো পৌর বিএনপির আহ্বায়ক তাসিক হক ওসমান। তার সাথে পরিচালনায় ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও তার বড় ভাই সোলেয়মানসহ স্থানীয় কয়েকজন। অভিযোগ রয়েছে, হাট চলাকালে অতিবৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ হলে ড্রেজারের মাধ্যমে প্রায় ২০ থেকে ২৫ হাজার ফুট বালু ফেলা হয়—যার আনুমানিক খরচ সর্বোচ্চ আড়াই লাখ টাকা। এই বালু ভরাটের খরচও ইতোমধ্যে হাটের ফান্ড থেকে কেটে নেওয়া হয়েছে।

​তবে মূল অনিয়মের সূচনা হয় এর পর। হাটে ফেলা সেই একই বালুকে উন্নয়ন কাজ হিসেবে দেখিয়ে তারাবো পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে একটি টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করানো হয়। গত ২৪ মে প্রকাশিত উক্ত টেন্ডার বিজ্ঞপ্তির ১৪ নম্বর ক্রমিকে মাঠটির প্রয়োজনীয় বসার ব্যবস্থা ও মাটি ভরাটের কাজ অন্তর্ভুক্ত করা হয়। অনুসন্ধানে দেখা যায়, টেন্ডার বিজ্ঞপ্তির পূর্বেই পৌরসভার প্রকৌশলী জাকির হোসেনকে দিয়ে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৫ লাখ ১৫ হাজার টাকা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী এই সিন্ডিকেট কৌশলে নিজেরাই টেন্ডারটি ভাগিয়ে নিতে সাবমিট করেছে। মূল উদ্দেশ্যে হচ্ছে—হাটে আগেই ফেলা বালুকে টেন্ডারের কাজ হিসেবে বুঝিয়ে দিয়ে পুরো ২৫ লাখ ১৫ হাজার টাকা লুটপাট করা। যদিও এই প্রকল্পের এখনও 'ওয়ার্ক অর্ডার' বা কার্যাদেশ দেওয়া হয়নি। ফলে এখনই পৌরসভার প্রশাসক তদারকি করে টেন্ডারটি স্থগিত করলে এই বিপুল অঙ্কের সরকারি অর্থ আত্মসাৎ রোধ করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

​জমির মালিকানা সংক্রান্ত তথ্যে জানা যায়, এই জমিটি মূলত পানি উন্নয়ন বোর্ডের। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত এটি লিজ নিয়ে মৎস্য খামার পরিচালনা করতেন স্থানীয় আলাউদ্দিন। পরবর্তীতে লিজ জটিলতা ও মামলার পর তৎকালীন এমপি গোলাম দস্তাগীর গাজীর হস্তক্ষেপে একটি ডাইং ও নিটিং মিল এবং খেলার মাঠ হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে। জমিটি নিয়ে বর্তমানে মামলা চলমান রয়েছে।

প্রশাসনের বক্তব্য:

এ বিষয়ে জানতে চাইলে তারাবো পৌরসভার সহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, "আমি এই টেন্ডারের অ্যাসেসমেন্ট করিনি, আমাদের সার্ভেয়াররা করেছে। আমার কাজ পরে।" এই বিষয়ে বিস্তারিত কথা বলতে প্রতিবেদককে অফিসে আসার কথা জানান তিনি।

​এদিকে, অর্থ লোপাটের এ সংক্রান্ত অভিযোগ এবং প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে জানতে তারাবো পৌরসভার প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

র‍্যাব-১১-এর অভিযান: ডেমরা থেকে চনপাড়ার ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও স্কাফ উদ্ধার

র‍্যাব-১১-এর অভিযান: ডেমরা থেকে চনপাড়ার ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও স্কাফ উদ্ধার

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩:৩২ অপরাহ্ন
জলসিঁড়িতে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান: শত শত কোটির অবৈধ সম্পত্তি ও অর্থপাচারের তথ্য

জলসিঁড়িতে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান: শত শত কোটির অবৈধ সম্পত্তি ও অর্থপাচারের তথ্য

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের

সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭রেরাই:২০ অপরাহ্ন
রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯:৪৭রেরাই অপরাহ্ন