রবিবার, ১৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নগরের বাইরে

আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট: শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯:৪৭রেরাই অপরাহ্ন

আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জেও একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন তিনি।

​শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে ‘বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মাঠ ও স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনা

​প্রতিমন্ত্রী বলেন, অতীতে খালি জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও বর্তমান সরকার খালি জায়গায় খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা দিয়েছে।

​"আমরা এরই মধ্যে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠের জন্য আট বিঘা করে জমি চেয়ে ৩০০ জন সংসদ সদস্যকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী পাঁচ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। ইতোমধ্যে সংসদ সদস্য, ইউএনও ও জেলা প্রশাসকরা এ কার্যক্রম শুরু করেছেন।"


​নারায়ণগঞ্জে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে আমিনুল হক বলেন, "সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলাতেই একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।"

​স্টেডিয়াম ও সুইমিংপুল সংস্কার

​তিনি আরও বলেন, "সবার জন্য সাঁতার শেখানোর লক্ষ্য নিয়ে ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। পরবর্তীতে আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণ করা হবে। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে যা যা প্রয়োজন, আমরা সবই করব। এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।"

​শিক্ষাক্রমে ক্রীড়ার বড় পরিবর্তন

​জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়ার গুরুত্ব বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে জাতীয় শিক্ষাক্রমে নতুন ২০টি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষাক্রম এমনভাবে সাজানো হবে, যাতে পরীক্ষার ৬০% নম্বর খেলার মাঠের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। তিনি যোগ করেন, "তাহলে অভিভাবকেরা শিক্ষার্থীদের নম্বরের জন্য হলেও মাঠে যেতে উৎসাহিত করবেন। আমরা এভাবেই তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই।"

উপস্থিত অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:

  • নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-২)
  • আজহারুল ইসলাম মান্নান, সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৩)
  • অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পরিষদ
  • মাসুকুল ইসলাম রাজিব, চেয়ারম্যান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ
  • মিজানুর রহমান মুন্সী, জেলা পুলিশ সুপার
  • অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্যসচিব, মহানগর বিএনপি
  • রাকিবুল ইসলাম রাকিব, চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
বন্দরে শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন: ৫টি কক্ষ পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি

বন্দরে শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন: ৫টি কক্ষ পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:১৬ অপরাহ্ন
ফতুল্লায় পিরানহা মাছ বিক্রির দায়ে বিক্রেতার জরিমানা, ১০ কেজি মাছ জব্দ

ফতুল্লায় পিরানহা মাছ বিক্রির দায়ে বিক্রেতার জরিমানা, ১০ কেজি মাছ জব্দ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
বন্দরে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বন্দরে ‘১৬ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই সেরা ডুবুরির মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই সেরা ডুবুরির মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
সোনারগাঁয়ে এনসিপির সমাবেশে জেলা সদস্য সচিব তামজিদের আইফোন চুরি, জিডি

সোনারগাঁয়ে এনসিপির সমাবেশে জেলা সদস্য সচিব তামজিদের আইফোন চুরি, জিডি

বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১২:৫২ অপরাহ্ন