রবিবার, ১৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে মন্দিরে হামলা ও হুমকি: তরুণ আটক, মামলা দায়ের
মহানগর

নারায়ণগঞ্জে মন্দিরে হামলা ও হুমকি: তরুণ আটক, মামলা দায়ের

আপডেট: শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১:৪৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন একটি মন্দিরে প্রবেশ করে পূজায় বাধা সৃষ্টি, সামগ্রী ভাঙচুর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হুমকির অভিযোগে ইয়াসিন নাবিল (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​শুক্রবার (১৭ জুলাই) ওই মন্দিরের সদস্য ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন সাহা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই এজাহার দায়ের করেন। এর আগে পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।

​ঘটনার বিবরণ

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে পাঞ্জাবি-পায়জামা পরিহিত এক যুবক শহরের লয়েল ট্যাংক রোডস্থ ‘শ্রী শ্রী ত্রিপল লিঙ্গ মঠ দরিদ্র ভাণ্ডার কালী মন্দিরে’ প্রবেশ করেন। ওই সময় মন্দিরটিতে সনাতন ধর্মাবলম্বীদের ‘কাঠাম পূজা’ চলছিল।

​অভিযোগে বলা হয়, উক্ত যুবক পূজার স্বাভাবিক কার্যক্রমে বাধা দেন এবং সেখানে থাকা পূজার সরঞ্জাম ও ফলমূল লাথি মেরে ফেলে দিয়ে ভাঙচুর চালান। একপর্যায়ে তিনি ‘মূর্তি পূজা শিরক, পূজা বন্ধ করতে হবে’ বলে উপস্থিত পুণ্যার্থীদের কটূক্তি করেন ও বিভিন্ন হুমকি প্রদান করেন।

​ঘটনাস্থল থেকে আটক

​মন্দিরে উপস্থিত স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধারের সময় ওই যুবক কিছুটা আহত অবস্থায় ছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা প্রকাশ করতে অস্বীকৃতি জানান।

​পরিচয় শনাক্ত ও মামলা

​পরবর্তীতে অমিত হাসান (৪৮) নামে এক ব্যক্তি থানায় এসে আটক যুবককে নিজের ছোট ভাই হিসেবে শনাক্ত করেন। তিনি জানান, আটক যুবকের নাম ইয়াসিন নাবিল (২৬)। সে বন্দর মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং বর্তমানে বন্দর থানার রূপালী আবাসিক এলাকায় বসবাস করে।

​এদিকে ঘটনার পর মন্দির কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ননী গোপাল সাহা, নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রাজীব মন্ডল, মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তীসহ কমিটির নেতৃবৃন্দ থানায় উপস্থিত হন।

​পুলিশের বক্তব্য

​নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে আলোচনার পর এজাহার দায়ের করতে কিছুটা সময় লেগেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে বিএনপি নেতা সানির প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট: আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিএনপি নেতা সানির প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট: আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১১:৩৭রেরাই অপরাহ্ন
নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নির্বাচন: সভাপতি মনির, সেক্রেটারি আলী

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের নির্বাচন: সভাপতি মনির, সেক্রেটারি আলী

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ নারায়ণগঞ্জ জামায়াতের

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ নারায়ণগঞ্জ জামায়াতের

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৭রেরাই:২২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫:৫০ অপরাহ্ন
ছাত্ররাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল চালিকাশক্তি: মুনতাছির আহমাদ

ছাত্ররাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল চালিকাশক্তি: মুনতাছির আহমাদ

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি মো. সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি মো. সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

শুক্রবার, ১৭রেরাই জুলাই ২০২৬ ৭রেরাই:৫৯ অপরাহ্ন