মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
র‍্যাব-১১-এর অভিযান: ডেমরা থেকে চনপাড়ার ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও স্কাফ উদ্ধার নারায়ণগঞ্জে পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নে জেলা প্রশাসকের সমন্বয় সভা জলসিঁড়িতে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান: শত শত কোটির অবৈধ সম্পত্তি ও অর্থপাচারের তথ্য নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসাশিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সমঅধিকার নিশ্চিতের দাবি এমপি আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জকে মেট্রোরেল, মেট্রোপলিটন ও ‘এ’ ক্যাটাগরি জেলায় উন্নীত করার দাবি দিপুর নাসিক, জেলা পরিষদ ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের নারায়ণগঞ্জ চেম্বারের গণসংবর্ধনা নারায়ণগঞ্জ নির্বাচন অফিসের প্রশংসনীয় উদ্যোগ, নোটিশ টানিয়ে সেবাগ্রহীতাদের চা খাওয়ানো হচ্ছে চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
র‍্যাব-১১-এর অভিযান: ডেমরা থেকে চনপাড়ার ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও স্কাফ উদ্ধার
নগরের বাইরে

র‍্যাব-১১-এর অভিযান: ডেমরা থেকে চনপাড়ার ৪ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও স্কাফ উদ্ধার

আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩:৩২ অপরাহ্ন

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

​সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির ডেমরা থানার খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকার ‘একতা ভবন’-এর ষষ্ঠ ও সপ্তম তলার দুটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন— রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস (৫৩), মো. হৃদয় (২০), মো. ফয়সাল (২১) এবং মো. ইয়াসিন (২১)। এর মধ্যে গ্রেপ্তারকৃত ইয়াসিন মূল অভিযুক্ত ইদ্রিসের ছেলে।

​র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ডেমরার ওই ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করার কথা স্বীকার করেছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জলসিঁড়িতে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান: শত শত কোটির অবৈধ সম্পত্তি ও অর্থপাচারের তথ্য

জলসিঁড়িতে গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান: শত শত কোটির অবৈধ সম্পত্তি ও অর্থপাচারের তথ্য

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

নোয়াপাড়া বিসিক জামদানি বালুর মাঠে পশুর হাটের বালু ভরাট দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৯:১৩ পূর্বাহ্ন
সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের

সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭রেরাই:২০ অপরাহ্ন
রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

রূপগঞ্জে শিশু নির্যাতন মামলার প্রধান আসামি লতা গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও ১০টি স্পোর্টস ভিলেজ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯:৪৭রেরাই অপরাহ্ন