সোমবার, ২০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা ​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন শামীম ওসমানের ‘রাজনৈতিক আখড়া’ থেকে মুক্ত হয়ে ফিরছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব সড়ক দখল করে অবৈধ মেলা: মামুন ও জসিমের দৈনিক চাঁদা আদায়, উচ্ছেদের নির্দেশ নাসিক প্রশাসকের নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ ​আড়াইহাজারে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত, উন্নয়ন কাজ ও জনসেবা জোরদারের তাগিদ নারায়ণগঞ্জে বিএনপি নেতা সানির প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট: আ.লীগ নেতা রানা গ্রেপ্তার
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
শামীম ওসমানের ‘রাজনৈতিক আখড়া’ থেকে মুক্ত হয়ে ফিরছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব
মহানগর

শামীম ওসমানের ‘রাজনৈতিক আখড়া’ থেকে মুক্ত হয়ে ফিরছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব

আপডেট: রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০:০৭রেরাই অপরাহ্ন

দীর্ঘদিন পরিত্যক্ত ও বন্ধ থাকার পর অবশেষে নতুন রূপে ফিরতে যাচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাইফেল ক্লাব। বিগত সরকারের আমলে রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হামলার শিকার হওয়া এই ক্রীড়া প্রতিষ্ঠানটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছেন ক্লাবের জ্যেষ্ঠ সদস্যরা। জেলা প্রশাসনের অনুমতি পাওয়ার পর এরই মধ্যে ক্লাবের ভবন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আংশিক সংস্কারের কাজ শুরু হয়েছে।

​নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত এই ক্লাবটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী শুটিং ও ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমান এটিকে তার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

​গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও বন্ধের কারণ

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় এই রাইফেল ক্লাবটি ব্যাপকভাবে আলোচনায় আসে। বিশেষ করে ১৯ জুলাই আন্দোলন দমনে শামীম ওসমান ও তার অনুসারীদের অস্ত্র হাতে মাঠে নামার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্লাবটির ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। পরবর্তীতে ৪ আগস্ট বিক্ষোভকারীরা ক্লাবটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকেই ক্লাবটি সম্পূর্ণ বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল।

​স্পোর্টস ক্লাব হিসেবে নতুন পথচলা

​পদাধিকার বলে রাইফেল ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের অনুমতি নিয়ে ক্লাবের কয়েকজন সিনিয়র সদস্য পুনরায় কার্যক্রম শুরুর এ উদ্যোগ নেন।

​ক্লাবের সিনিয়র সদস্য ও ১৯৭৮ সাল থেকে জড়িত সাবেক শুটার এম এ সাত্তার ভুট্টু বলেন,

​"আমরা জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম। তিনি ক্লাবটি পরিষ্কার করে কার্যক্রম শুরু করতে বলেছেন। একসময় ক্লাবটিকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা হয়েছিল। রাজনৈতিক প্রভাবের কারণে আমরা এখানে আসতে পারতাম না। তবে এবার রাইফেল ক্লাব আগের চেয়ে ভালোভাবে চালু হবে। এটি কোনো রাজনৈতিক ক্লাব নয়, এটি একটি স্পোর্টস ক্লাব। এখানে যারা আসেন, তারা সবাই ভদ্র ও শিক্ষিত মানুষ।"


​সওজের জমি জটিলতা ও জেলা প্রশাসকের বক্তব্য

​রাইফেল ক্লাবের জমি নিয়ে কিছু আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,

​"২০২৪ সালের সংঘাতের সময় রাইফেল ক্লাবটির ব্যাপক ক্ষতি হয়। তবে এটি বাংলাদেশ শুটিং ফেডারেশনের একটি সক্রিয় সদস্য। ফেডারেশনের সদস্যপদ ধরে রাখতে ক্লাবের কার্যক্রম চালু রাখা জরুরি। ক্লাবের প্রায় ভগ্ন ভবনটি পরিষ্কার করে স্বল্প পরিসরে স্কুলের শিক্ষার্থী ও যারা শুটিং প্র্যাকটিস করতে আগ্রহী, তাদের নিয়ে পুনরায় কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।"


​জমির জটিলতা প্রসঙ্গে জেলা প্রশাসক আরও জানান, রাইফেল ক্লাবের কিছু অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় পড়েছে। সওজের ওই জায়গা নিয়ে সেনাবাহিনীর সাথে জমি বিনিময়ের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী রাইফেল ক্লাবের সংশ্লিষ্ট অংশটি ভেঙে সওজকে বুঝিয়ে দেওয়া হবে।

​বর্তমানে ক্লাবের নিজস্ব জায়গায় অস্থায়ী সংস্কার কাজ চলছে। সওজের অংশ বাদ দিয়ে এই নিজস্ব জায়গা থেকেই প্রাথমিকভাবে শুটিং প্র্যাকটিস সচল করা হবে। তবে ক্লাবের জন্য একটি স্থায়ী জমির খোঁজও করা হচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

চিকিৎসাধীন সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের নগদ অর্থ সহায়তা

সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

​বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ সুমন

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ফল সেমিস্টার-২০২৬ এর নবীন বরণ সম্পন্ন

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত, উন্নয়ন কাজ ও জনসেবা জোরদারের তাগিদ

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত, উন্নয়ন কাজ ও জনসেবা জোরদারের তাগিদ

রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭রেরাই:১৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বিএনপি নেতা সানির প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট: আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিএনপি নেতা সানির প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট: আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১১:৩৭রেরাই অপরাহ্ন