শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২১ জুন ২০২৬ ৩:২৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার
📷 দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

চাঁদাবাজি ও নানা অনিয়মে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে।

​দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।

​আজ (রবিবার) যুবদল কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। অপরাধ ও অপকর্মের বিরুদ্ধে দলের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এই বহিষ্কার আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন