শুক্রবার, ২৮ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার রাসূলের (সাঃ)সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মোহাম্মদ সোহাগের রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক জেলা ও মহানগরের নতুন কমিটিতে হেফাজতে ইসলাম প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম
মহানগর

ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৭রেরাই আগস্ট ২০২৬ ৬:২০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর
📷 ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস



নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তৃতীয় লিঙ্গের (হিজড়া) পরিচয়ে ভোটার হওয়ার কয়েক মাস পর পুরুষ হিসেবে জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছেন ২২ বছর বয়সী এক ব্যক্তি।

অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন হয়েছে দাবি করে তিনি মাকে সঙ্গে নিয়ে গত ২৫ আগস্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। বিষয়টি নিয়ে কিছুটা বিব্রতকর ও জটিল পরিস্থিতিতে পড়েন কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। 

তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি নির্বাচন কর্মকর্তাদের যথাযথ সম্মান ও সহমর্মিতা রয়েছে। তাঁদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভালো সেবা দেওয়ার চেষ্টা করা হয়। তবে এমন পরিস্থিতিতে করণীয় কী, তা নিয়ে তাঁরা ‘হতবিহ্বল’ হয়ে পড়েছিলেন।

তাসিনুর রহমানের ভাষ্য, ওই ব্যক্তি আড়াই থেকে তিন মাস আগে প্রথমবার ভোটার হওয়ার জন্য আবেদন করেন। তখন তিনি ও তাঁর মা জানান, আবেদনকারী তৃতীয় লিঙ্গের। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁকে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় নিবন্ধন করা হয়। জাতীয় পরিচয়পত্রের ছবিতেও তাঁকে শাড়ি ও কানে দুল পরা অবস্থায় দেখা যায়।

এর কয়েক মাস পর গত ২৫ আগস্ট একই ব্যক্তি আবার তাঁর মাকে সঙ্গে নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন। এবার তাঁর দাবি, তিনি আর তৃতীয় লিঙ্গের নন; অস্ত্রোপচার করিয়ে পুরুষ হয়েছেন। তাই জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করে তাঁকে পুরুষ হিসেবে নিবন্ধন করতে হবে।

তাসিনুর রহমান তাঁর অভিজ্ঞতার বর্ণনায় লিখেছেন, কক্ষে ঢুকেই ওই ব্যক্তির মা তাঁকে বলেন, ‘স্যার, আমার ছেলে আগে হিজড়া ছিল, এখন পুরুষ। সার্জারি করিয়েছি, এখন লিঙ্গ পাল্টে দিন।’

এতে নতুন করে জটিলতার সৃষ্টি হয়। কারণ, অল্প সময়ের ব্যবধানে তৃতীয় লিঙ্গ হিসেবে নিবন্ধিত একজন ব্যক্তির লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হিসেবে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য কী ধরনের প্রমাণপত্র প্রয়োজন, সেটিই হয়ে ওঠে মূল প্রশ্ন।

নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান বলেন, ‘মেডিকেল রিপোর্ট ছাড়া এটা কোনোভাবেই সমাধান করা যাবে না। এটা একটি সেনসিটিভ ইস্যু।’

তিনি বলেন, ‘আমরা হিজড়া গোষ্ঠীকে যথাযথ সম্মান করি। তাঁদের প্রতি আমরা সহমর্মী। তাঁদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। এ ধরনের সিচুয়েশনে কী করণীয়, তা নিয়ে হতবিহ্বল অবস্থার সৃষ্টি হয়েছিল।’

চাকরিজীবনের এমন অভিজ্ঞতার কথা তুলে ধরে তাসিনুর রহমান বলেন, প্রতিদিন কত রকমের ঘটনা ও বিড়ম্বনার মুখোমুখি হতে হয়, তা শুধু তিনি ও আল্লাহই ভালো জানেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় প্রকাশ না করে বিষয়টিকে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন প্রক্রিয়ার একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন