বৃহস্পতিবার, ২৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার রাসূলের (সাঃ)সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মোহাম্মদ সোহাগের রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক জেলা ও মহানগরের নতুন কমিটিতে হেফাজতে ইসলাম প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নগরের বাইরে

ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৯:০৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
📷 ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দুর্ধর্ষ গৃহ ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ ভরি ২ রতি স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি, দুটি মোবাইল ফোন এবং একটি ব্যাংক হিসাব জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ভোররাতে ফতুল্লা থানার ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকায় মো. হান্নান হোসাইনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে এবং বাড়ির লোকজনকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা নিয়ে কেটে পড়ে।

​ঘটনার দিনই ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ডিবি পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঢাকার তুরাগ, ডিএমপির বিভিন্ন এলাকা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুরে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জের শহিদুল খান (৪৬) এবং সোনারগাঁর কাঁচপুর সোনাপুর এলাকার কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭)।

​ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, ওই রাতে মোট ১৪ জনের একটি দল ডাকাতিতে অংশ নিয়েছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন