বুধবার, ২৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
নগরের বাইরে

রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৯:০৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
📷 রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন এবং ৫১ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

​অভিযানের বিবরণে জানা যায়, রূপগঞ্জ থানার এসআই (নিঃ) আবু সাদেকের নেতৃত্বে একটি আভিযানিক দল মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর উত্তরপাড়া এলাকার একটি কলা ও লিচু বাগানের ভেতর থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

​অন্য এক অভিযানে এএসআই (নিঃ) শাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটি দল কায়েতপুর ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুরের জাজিরা থানার ছোট কৃষ্ণনগর এলাকার মোঃ আব্দুল মান্নান মুন্সী (৪২) ও মোঃ দেলোয়ার আকন (৫০)।

​এছাড়া, এসআই (নিঃ) নাহিদ মাসুমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদী এলাকা থেকে ৫১ পিস ইয়াবাসহ মোসাঃ রিকু আক্তার (৪৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

​রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পাশাপাশি গ্রেপ্তারকৃত ৩ জনসহ পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন