মঙ্গলবার, ২৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা
মহানগর

রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত
📷 রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উত্তর চাষাঢ়াস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​কমিটির প্রথম এই সভায় সংস্থাটির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে পরবর্তী নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।

​সভায় সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদকে পরবর্তী নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব ও অনুমোদন করা হয়। নিয়ম অনুযায়ী, নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার পরবর্তীতে সহকারী নির্বাচন কমিশনার নিয়োগ এবং নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

​সভায় সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নবী হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা. মো. শহিদুর রহমান, প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো. চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন, সোহেল আক্তার সোহান এবং ইউনিট লেভেল অফিসার মাহমুদা মুন্সী রীমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানের একপর্যায়ে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা তাদের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন মানবিক কার্যক্রমের ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন