রবিবার, ২৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা সমাজকে আলোকিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই: তানযীমুল উম্মাহর পুরস্কার বিতরণীতে মাওলানা আবদুল জব্বার আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত
মহানগর

১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১১:২৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম
📷 ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকারের পিস্তল ও বন্দুকের লাইসেন্স আগামী ১৫ দিনের মধ্যে নবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

​বুধবার (১৯ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতের নির্দেশ বাস্তবায়নে নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) ও পুলিশ সুপারকে (এসপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

​মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৭ সালে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে প্রায় ২৬ মাস কারাবন্দি ছিলেন তৈমূর আলম খন্দকার। কারাবন্দি থাকা অবস্থাতেই ২০০৭ সালের ১০ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে ২০০৮ সালের জন্য তাঁর ব্যবহৃত পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের আবেদন করা হয়। তবে ফৌজদারি মামলা বিচারাধীন থাকার অজুহাতে নারায়ণগঞ্জের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি নামঞ্জুর করেন।

​পরবর্তীতে ২০০৯ সালে মুক্তি পাওয়ার পর প্রশাসনিকভাবে ব্যর্থ হয়ে ২০১২ সালে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাঁর পক্ষে এ সিদ্ধান্ত জানান।

​এর আগেও তৈমূর আলম খন্দকার রাজউকের উত্তরা প্লট পুনর্বাহাল, পাসপোর্ট ফিরে পাওয়া, জাতীয় সাপ্তাহিক ‘গণডাক’-এর ডিক্লারেশন এবং বাংলাদেশ জাতীয় বধির ফেডারেশনের পদমর্যাদা সম্পর্কিত বিভিন্ন আইনি লড়াইয়ে হাইকোর্টের রায় পেয়ে নিজের অধিকার ফিরে পেয়েছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন