রবিবার, ২৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা সমাজকে আলোকিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই: তানযীমুল উম্মাহর পুরস্কার বিতরণীতে মাওলানা আবদুল জব্বার আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ
📷 সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি পোশাক কারখানায় হঠাৎ তীব্র গরমে শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুরের পর ইউনিভার্সেল ম্যানসওয়্যার লিমিটেড নামে একটি কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে ইপিজেডস্থ বেপজা মেডিকেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

​কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ইউনিভার্সেল ম্যানসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কাজ করার সময় একে একে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। হঠাৎ সহকর্মীদের এভাবে ঢলে পড়তে দেখে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৯টার শিফট নির্ধারিত থাকলেও সাড়ে ৭টার মধ্যেই কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

​নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, "দুপুরের পর থেকেই একে একে অনেকে অসুস্থ হতে থাকে। সংখ্যা এত বেড়ে যায় যে কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই ছুটি দিতে বাধ্য হয়।"

​এ বিষয়ে ইউনিভার্সেল ম্যানসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, "৭ থেকে ৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং আরও কয়েকজন অসুস্থতা অনুভব করে। সুনির্দিষ্ট কী কারণে এমনটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"

​আদমজী ইপিজেডস্থ বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন খাতুন জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমের কারণে 'হিট স্ট্রোক' হয়ে এ ঘটনা ঘটেছে। আমাদের হাসপাতালে ২০ জনের মতো চিকিৎসা নিচ্ছেন এবং তাদের উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।"

​ঘটনার বিষয়ে আরও তথ্যের জন্য আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন