শুক্রবার, ২১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী স্পিডবোট পেলো ১২ টি উপকূলীয় জেলা মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক
নগরের বাইরে

বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের
📷 বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বন্দর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই সঙ্গে শিক্ষার্থীদের ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে বাসার বাইরে ফুলহাতা শার্ট ও প্যান্ট পরিধানের পরামর্শ দিয়েছেন তিনি।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বি এম ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক প্রচার অভিযানে তিনি এসব কথা বলেন।

​বি এম ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম খান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।

​প্রচার অভিযানে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমানো পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

​সচেতনতামূলক কর্মসূচি শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্মদিন উপলক্ষে এক প্রীতি কেক কাটা পর্ব অনুষ্ঠিত হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন