বুধবার, ১৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী স্পিডবোট পেলো ১২ টি উপকূলীয় জেলা মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি অপসারণ কেন বেআইনি নয়: রুল জারি ‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৭রেরাই:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ
📷 সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোদনাইল এলাকায় এই ঘটনা ঘটে।

​মঙ্গলবার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা। তিনি ও ভুক্তভোগী শিশুটির পরিবার গোদনাইল এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

​মামলার এজাহারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সোমবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে পাশের ঘর থেকে তার মা দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

​ওসি এমদাদুল হক আরও জানান, "ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ধর্ষণচেষ্টার মামলা রুজু করা হয়েছে। উক্ত মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন