সোমবার, ১৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি অপসারণ কেন বেআইনি নয়: রুল জারি ‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭ কি কারনে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের কমিটি? নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি
আদালত

‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৭রেরাই আগস্ট ২০২৬ ২:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
📷 ‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ ভয়েস// সোমবার (১৭ আগস্ট ২০২৬)
‎নিজস্ব প্রতিনিধি: 

 ছিনতাইকারিদের ছুরিকাঘাতে খুন হওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যা মামলার রায়ে মামলার তিন আসামীকেই ফাঁসির আদেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত। ১৭ আগষ্ট রোববার বেলা পৌনে একটায় জেলা জজ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলো। পরে তাদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়। 
‎সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলো। 
‎২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় নগরীর দেওভোগের মিন্নত আলী শাহ্ সাহেবের মাজারের সামনে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা নিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৪ ডিসেম্বর দিবাগত রাত এগারোটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওয়াজেদ সীমান্ত দেওভোগের মো. আলম পারভেজের ছেলে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র ছিলো। 
‎এই হত্যা মামলার আইনজীবি মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু জানান, এ মামলার মোট ২৭ জন সাক্ষি ছিলো। এর মধ্যে ২৪ জন সাক্ষি দিয়েছে। তাদের সাক্ষের ভিত্তিতে জেলা জজ শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। এ হত্যা মামলায় তিনজন আসামী। এরা হচ্ছে অনিক, আকাশ ও চান্দি বাবু। এরা ছিনতাইকারি গ্রুপের সদস্য। এদের মধ্যে অনিকের বিরুদ্ধে ৫টি ও আকাশের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। চান্দি বাবুর বিরুদ্ধে ২০২০ সালে নগরীর দ্বিগুবাবুর বাজারের সামনে ভোরবেলা একজন সব্জি ব্যবসায়ীকে ছিনতাইয়ের সময় হত্যার অভিযোগে মামলা রয়েছে। আকাশের বিরুদ্ধে ১০টি মামলার একটি হচ্ছে ছিনতাইয়ের সময় হত্যা। বাকিগুলি মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসের। 
‎ওয়াজেদ সীমান্তের বাবা হাজী মোহাম্মদ আলম পরাভেজ রায় সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত বাস্তবায়নের দাবী জানান
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন