বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
রাজনীতি

জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৫:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা
📷 জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলটির খাস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং দলীয় গঠনতন্ত্রের ৫১ ধারার ৫ উপধারার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে দলীয় গঠনতন্ত্রের ধারা ৫১-এর উপধারা ৫-এর আলোকে দলের সভাপতির অনুমতিক্রমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর উভয় শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।


এতে আরও বলা হয়, পরবর্তীতে এই দুই শাখায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।
তবে বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার কমিটি বিলুপ্ত করার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। নতুন কমিটি কবে গঠন করা হবে, সে বিষয়েও বিজ্ঞপ্তিতে কোনো সময়সীমা জানানো হয়নি।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন