রবিবার, ১৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত ইসদাইরে মাদক কারবারীদের সাথে গোলাগুলি, পুলিশসহ আহত ২ ‎ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ২ ‎ মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জামায়াত আমীরের ১৫ আগস্টকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা আল-মানার ঈদগাহের জমি দখলের চক্রান্তের প্রতিবাদে সোনারগাঁয়ে ১২ গ্রামের মানুষের মানববন্ধন নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ২ যুবলীগকর্মী গ্রেপ্তার
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১:০৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর
📷 সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতিহ্যবাহী মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান সাগর।

​গত ১১ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জারি করা এক আদেশে আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী বোর্ডের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

​অনুমোদিত কমিটিতে সভাপতি মো. রাকিবুর রহমান সাগর ছাড়াও সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. আতিকুর রহমান, অভিভাবক সদস্য হিসেবে মো. মোহসীন হোসেন এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

​নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. রাকিবুর রহমান সাগর বলেন, “মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি। এই দায়িত্বকে আমি কেবল সম্মানের নয়, একটি বড় আমানত হিসেবে দেখছি।”

​তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুদৃঢ় সমন্বয় তৈরি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি মডেল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন