বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
আদালত

‎ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ২ ‎

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
‎ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ২ ‎
📷 ‎ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ২ ‎। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
‎ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ২
‎
‎ নারায়ণগঞ্জ ভয়েস// শনিবার (২৫ আগস্ট ২০২৬)
‎
‎নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎শনিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ৩টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
‎গ্রেপ্তারকৃতরা হলেন, ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) ও আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, ইসদাইর রেললাইন এলাকায় মাদক ব্যবসায়ীদের একটি দল অবস্থানের খবরের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ ৭-৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা করে এবং জসিম একটি পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। 
‎পুলিশ জানায়, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসদাইর রেললাইন এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে তাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি শুরু হয়।
‎পুলিশের দাবি, অস্ত্রধারীদের গুলির মুখে আত্মরক্ষার্থে ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক, পিপিএম ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার পাল্টা গুলি ছোড়েন। এ সময় পুলিশের পক্ষ থেকে মোট আট রাউন্ড গুলি ছোড়া হয়।
‎গোলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হন। একই সময় অস্ত্রধারী জসিমের উরুতে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে জসিম ও মোহনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎আহত পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎এ ঘটনায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন