বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
২৪ ঘণ্টার মধ্যে বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি রিয়াদ চৌধুরীর নারায়ণগঞ্জ ক্লাবে 'কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট' অনুষ্ঠিত, সাবেক কনভেনারদের সম্মাননা রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মিষ্টির দোকানকে জরিমানা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ ও শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ সিদ্ধিরগঞ্জের চিটাগং রোডে ৩ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদালত

ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৭রেরাই অক্টোবর ২০২৬ ২:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
📷 ফতুল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ মিলি আক্তার (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনের নেতৃত্বে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরসহ পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার মিলি আক্তার (২৬) ফরিদপুরের ভাঙ্গা থানার মালি গ্রামের সেলিম হোসেনের মেয়ে। তিনি বর্তমানে পিলকুনী কলাবাগান পাঠাগার গলির পলাশের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি আক্তার নিজ বসতঘরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন