মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর । নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ
আদালত

লিংক রোডে অজ্ঞাত কিশোরীর হাত-পা বাধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Reporter
মাহমুদ কাওসার// নিজস্ব প্রতিবেদক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
লিংক রোডে অজ্ঞাত কিশোরীর হাত-পা বাধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
📷 লিংক রোডে অজ্ঞাত কিশোরীর হাত-পা বাধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মাহমুদ কাওসার// নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গা থেকে বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় ফতুল্লার উত্তর ভূইঁগড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর শরীরে সিল্কের জামা পরিহিতি ছিল এবং তার মাথার চুল কালার করা।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির, শামীম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত তরুণীর পরিচয় সনাক্তের জন্য নারায়ণগঞ্জ পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গার প্রিন্ট নিয়ে কাজ করলেও তাৎক্ষনিক ফলাফল পাওয়া যায়নি।

জানা যায়, লিংক রোডের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখে পথচারীরা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মরদেহ এখানে ফেলে যায়। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
Author

মাহমুদ কাওসার// নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন