রবিবার, ১৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত ইসদাইরে মাদক কারবারীদের সাথে গোলাগুলি, পুলিশসহ আহত ২ ‎ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ২ ‎ মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জামায়াত আমীরের ১৫ আগস্টকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা আল-মানার ঈদগাহের জমি দখলের চক্রান্তের প্রতিবাদে সোনারগাঁয়ে ১২ গ্রামের মানুষের মানববন্ধন নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ২ যুবলীগকর্মী গ্রেপ্তার
মহানগর

ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ১১:০৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ
📷 ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এখন থেকে EFT (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) এবং iBAS++ ব্যবস্থার মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন।

​আজ ১৫ আগস্ট (শনিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ যুগান্তকারী অর্থ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

​কেন্দ্রীয় এই উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

​নারায়ণগঞ্জ প্রান্তের এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশুকুল ইসলাম রাজিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

​এছাড়াও জেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​ইএফটি এবং আইবাস++ পদ্ধতির মাধ্যমে সরাসরি অর্থ হস্তান্তরের ফলে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা ও ভোগান্তি হ্রাস পাবে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দ্রুত ও নির্বিঘ্নে তাদের প্রাপ্য অর্থ পাবেন বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন