বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
আদালত

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২২ মে ২০২৬ ৬:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন
📷 সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 নারায়ণগঞ্জ ভয়েস// নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:


এলাকায় এক যুবকের ওপর সন্ত্রাসী হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আসাদুজ্জামান (১৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আসাদুজ্জামান একজন মুরগি ব্যবসায়ী। তিনি তার কাকার দোকানে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ পুলের খাঁজা মার্কেটে মুরগির দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত ২১ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সাইলো রোড স্টিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে অভিযুক্তরা তার গতিরোধ করে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত জুয়েল (২৫), সোহেল (৪০), মুদুল (১৯), আপন (১৯), আকাশ (২০), সবুজ (২২), রনি (৩০) সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র, কাঠের স্ট্যাম্প ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলার একপর্যায়ে তার বাম চোখে আঘাত করা হলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৪৬ হাজার ৮০০ টাকা এবং প্রায় ২২ হাজার ৯৯০ টাকা মূল্যের একটি স্যামসাং এ-৫০ স্মার্টফোন ছিনিয়ে নেয়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী আসাদুজ্জামান জানান,
“আমি ও আমার কাকা দোকানে কাজ করে সংসার চালাই। পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন