সোমবার, ১৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭ কি কারনে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের কমিটি? নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত ইসদাইরে মাদক কারবারীদের সাথে গোলাগুলি, পুলিশসহ আহত ২
নগরের বাইরে

নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৬:০১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
📷 নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি শিল্প প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

​রোববার (১৬ আগস্ট) সদর উপজেলার কুতুবপুর ও নন্দলালপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। এ সময় সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। মামলায় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

​পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা কার্যকর করা হয়।

​জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:

  • আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিলকুনি, কুতুবপুর): ১ লাখ টাকা
  • মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেড: ৩০ হাজার টাকা
  • সাজ্জাদ ইন্টারলাইনিং (নন্দলালপুর): ১০ হাজার টাকা

​পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জের বায়ুদূষণকারী অবৈধ কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন