সোমবার, ১৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি অপসারণ কেন বেআইনি নয়: রুল জারি ‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭ কি কারনে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের কমিটি? নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর
নগরের বাইরে

আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৭রেরাই আগস্ট ২০২৬ ৫:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক
📷 আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরা এলাকায় যৌথ ড্রাইভ চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ১০০ গ্রাম হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১১।

​সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

​আটক রনি ভূঁইয়া আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ডেমরার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

​র‍্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ দল জানায়, আটককালে রনির দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ডমাইক ও একটি ইলেকট্রিক ওয়েট মেশিন জব্দ করা হয়।

​র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি আড়াইহাজার ও ডেমরাসহ পার্শ্ববর্তী এলাকায় অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো এবং মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যাচেষ্টার একটি এবং ডাকাতির চারটি মামলা বিচারাধীন রয়েছে।

​এ ঘটনায় আটক রনি ভূঁইয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতিসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন