বুধবার, ১৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী স্পিডবোট পেলো ১২ টি উপকূলীয় জেলা মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি অপসারণ কেন বেআইনি নয়: রুল জারি ‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
মহানগর

নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৭রেরাই:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি
📷 নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকার সকল বৈধ রিকশা, মিশুক, ভ্যান ও ঠেলাগাড়ির মালিকদের আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত আবেদন ফর্ম সিটি কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। যানবাহন মালিকদের ফর্মটি যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়সীমার মধ্যে নগরভবন অথবা নাসিক-এর আঞ্চলিক কার্যালয়সমূহে জমা দিতে হবে।

​বিজ্ঞপ্তিতে আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নাসিক এলাকায় কোনো প্রকার অবৈধ রিকশা, মিশুক, ভ্যান বা ঠেলাগাড়ি চলাচল করতে দেওয়া হবে না। নির্দেশ অমান্য করে অবৈধ যানবাহন চলাচল করলে সেগুলোকে ডাম্পিং করা ছাড়াও মালিক ও চালকদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হবে। এছাড়া বিধি অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জেল-জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন