শুক্রবার, ২১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ
নগরের বাইরে

রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৯:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার
📷 রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮০ বোতল স্কাফ ও ফেয়ারডিলসহ মো. সোহরাব ভূইয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটে রূপগঞ্জ থানাধীন মাহনা জোড়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহরাব ওই এলাকার মৃত কামাল ভূইয়া ও হেনা বেগমের ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার গ-জোনের ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ মাহনা জোড়া মসজিদ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৮০ বোতল স্কাফ ও ফেয়ারডিলসহ সোহরাবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহরাবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। জেলা গোয়েন্দা শাখা আরও জানায়, অঞ্চলটিতে মাদক ও সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন