শুক্রবার, ২১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত আদালত পৃথকীকরণের প্রস্তাব বয়কট: বিকল্প দাবিতে নারায়ণগঞ্জ জেলা বার-এর সংবাদ বন্দর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ শতাংশ সিটি ট্যাক্স মওকুফের ঘোষণা নাসিক প্রশাসকের ফতুল্লায় জেলা পরিষদ সংলগ্ন এলাকায় টেক্সি-মাইক্রোবাস স্ট্যান্ড না করার দাবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ
মহানগর

নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ৮:১৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি
📷 নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের থানা সহসভাপতি জাহিদ আল আমিন বুলবুল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

​এক প্রতিবাদ বার্তায় তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​খোরশেদ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব যেন হত্যাকাণ্ডের তদন্তে বাধা সৃষ্টি করতে না পারে। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে কঠোরভাবে আইনের মুখোমুখি করতে হবে।

​বুলবুল হত্যার ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দ্রুত বিচার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন