রবিবার, ২৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা সমাজকে আলোকিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই: তানযীমুল উম্মাহর পুরস্কার বিতরণীতে মাওলানা আবদুল জব্বার আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত
মহানগর

গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১১:১৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র
📷 গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দেশে চলমান তীব্র গ্যাস সংকট নিরসন না হওয়া পর্যন্ত গণপরিবহন ব্যতীত অন্য সব যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি জানিয়েছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। একই সঙ্গে শিল্প খাতের সুরক্ষায় বকেয়া বিল পরিশোধে কিস্তি সুবিধা এবং ঋণ খেলাপি না করার মতো জরুরি কয়েকটি প্রস্তাবনা পেশ করেছেন তিনি।

​শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে শিল্পখাতে তীব্র গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব ও বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি বলেন, "গত ২০ জুলাই থেকে গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে আসায় অন্তত ৩০০ পোশাক কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গত এক মাসে রপ্তানি আয় অন্তত ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ পার্শ্ববর্তী দেশগুলোতে স্থানান্তরের হুমকি দিচ্ছেন, যা পুরো পোশাক খাতকে অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে।"

​সংকট উত্তরণে বিকেএমইএ’র পক্ষ থেকে সরকারের কাছে প্রধান দাবি ও প্রস্তাবসমূহ:

  • সিএনজি নিয়ন্ত্রণ: গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া ব্যক্তিগত ও অন্যান্য যানবাহনে সিএনজি স্টেশন থেকে গ্যাস দেওয়া বন্ধ রাখা।
  • বিল পরিশোধে কিস্তি সুবিধা: জুন ও জুলাই মাসের বকেয়া বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের জন্য ১২ মাসের কিস্তির ব্যবস্থা করা এবং বিল বকেয়ার কারণে তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ রাখা।
  • ঋণ সুরক্ষাসুবিধা: সংকট চলাকালীন আগামী ৬ মাসের জন্য কোনো কারখানা মালিক ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলেও তাদের 'ক্ল্যাসিফাইড' বা ঋণখেলাপি হিসেবে চিহ্নিত না করা।
  • অবৈধ সংযোগ বিচ্ছিন্ন: শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ বজায় রাখতে সব ধরণের অবৈধ গ্যাস সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা।
  • নিয়মিত ব্রিফিং: সংকট নিয়ে ধোঁয়াশা কাটানো এবং গুজব রোধে সরকারের পক্ষ থেকে নিয়মিত হালনাগাদ তথ্য দিয়ে ব্রিফিং করা।

​ভবিষ্যৎ জ্বালানি নীতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিল্প খাত আগামীতে সম্পূর্ণ গ্যাসের ওপর নির্ভরশীল থাকবে নাকি বিকল্প কোনো জ্বালানির দিকে যাবে—এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রয়োজন।

​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার এবং সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন