রবিবার, ২৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা সমাজকে আলোকিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই: তানযীমুল উম্মাহর পুরস্কার বিতরণীতে মাওলানা আবদুল জব্বার আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত
নগরের বাইরে

আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ
📷 আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে জমিয়তে উলামায়ে ইসলামের এক শীর্ষ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার লাশারদী দিঘীরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

​ভুক্তভোগী জমিয়তে উলামায়ে ইসলামের আড়াইহাজার উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কাসেমী অভিযোগ করে জানান, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল নেতা-কর্মী তাঁর বসতবাড়িতে এই তাণ্ডব চালায়। ঘটনার কিছুক্ষণ আগেও তিনি উক্ত জমি বিরোধের বিষয়ে থানায় অবস্থান করছিলেন; সেখান থেকে বাড়ি পৌঁছানোর পরপরই এই হামলার ঘটনা ঘটে। ইতিমধ্যেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

​তবে হামলার কথা অস্বীকার করে ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম দাবি করেন, "বিরোধপূর্ণ জমিটির প্রকৃত মালিক আমরা এবং এর সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিষয়টি সমাধান হয়নি।"

​এদিকে আলেম নেতার বাড়িতে হামলার খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, "নারায়ণগঞ্জের সমস্ত আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে এই ন্যাক্কারজনক হামলার শক্ত ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, "এটি একটি জমি সংক্রান্ত পুরোনো বিরোধ। আলেম নেতার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন