রবিবার, ২৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা সমাজকে আলোকিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই: তানযীমুল উম্মাহর পুরস্কার বিতরণীতে মাওলানা আবদুল জব্বার আড়াইহাজারে জমি বিরোধে জমিয়ত নেতার বাড়িতে ছাত্রদলের হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে পোশাক কারখানায় গরমের তীব্রতায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ রূপগঞ্জে ৮০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জের বন্দরে যুব আন্দোলন নেতা বুলবুলকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নিন্দা ও বিচারের দাবি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত
মহানগর

চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২২ আগস্ট ২০২৬ ১১:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু
📷 চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে চাষাঢ়া স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​রেলস্টেশনের প্রত্যক্ষদর্শী ঝালমুড়ি বিক্রেতা সেন্টু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনটি স্টেশনে সম্পূর্ণ থামার আগেই ওই নারী তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।

​তবে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী অন্যদের কাছ থেকে ভিন্ন তথ্য পাওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান। তিনি বলেন, "কেউ বলছেন তিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন, আবার কেউ বলছেন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।"

​স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন