মঙ্গলবার, ২৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১০:৩১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
📷 সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দক্ষিণ আজিবপুর এলাকাবাসী। সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের শ্মশান ঘাট এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​৫ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রোহান উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে এলাকার বিভিন্ন সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, এলাকার শ্মশান ঘাট ও আশপাশের এলাকায় রাতের আঁধারে বেপরোয়াভাবে মাদকসেবন ও নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। শ্মশানের ভেতরে একটি টিনের ঘরকে আস্তানা বানিয়ে রাতভর মাদকসেবীদের আসর বসানো হয়। শুধু তাই নয়, পার্শ্ববর্তী নদীর পাড় এলাকায় স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশ ধূমপানসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে, যা সামাজিক পরিবেশকে চরমভাবে ব্যাঘাত ঘটাচ্ছে।

​প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, "আমরা শ্মশানের বিরুদ্ধে নই। তবে পবিত্রতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শ্মশানের ভেতরে ও আশপাশে মাদকের আখড়া অবিলম্বে উচ্ছেদ করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

​মানববন্ধনে স্থানীয়দের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বপনা আক্তার, আতিকুর রহমান, মো. আলী, হাফেজ আবীর, হামজাসহ দক্ষিণ আজিবপুর এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন