মঙ্গলবার, ২৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা
মহানগর

বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১০:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
📷 বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ।

​সাক্ষাৎকালে শিল্পখাতের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে নদীপথের নাব্যতা সংরক্ষণ, নৌ-যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন, কাঁচামাল পরিবহন সহজীকরণ এবং অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের প্রসারের ওপর গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

​আলোচনায় বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে নৌপথের কার্যকর ও আধুনিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। নৌপথে পণ্য ও কাঁচামাল পরিবহন বাড়াতে পারলে পরিবহন খরচ কমার পাশাপাশি সড়কপথের ওপর চাপও হ্রাস পাবে।

​প্রত্যুত্তরে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম নৌপথের উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং নদীগুলোর নাব্যতা বৃদ্ধিতে সংস্থার পক্ষ থেকে সব ধরনের ইতিবাচক উদ্যোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

​উক্ত সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ) সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন