মঙ্গলবার, ২৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা
মহানগর

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১০:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ
📷 নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ।

​রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ সোহাগ এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

​শুভেচ্ছা বিনিময় শেষে তারা দেশের খাদ্যশিল্প, বিশেষ করে আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল খাতের বর্তমান পরিস্থিতি এবং সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ফ্লাওয়ার মিল শিল্পের বিভিন্ন সম্ভাবনা ও বিদ্যমান সমস্যার কথা তুলে ধরে সংশ্লিষ্ট খাতের সার্বিক অগ্রযাত্রায় খাদ্যমন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করা হয়।

​উল্লেখ্য, মোহাম্মদ সোহাগ শিল্পপ্রতিষ্ঠান মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন