মঙ্গলবার, ২৫ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের চাষাঢ়া রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত বৃদ্ধার করুণ মৃত্যু ১৫ দিনেই পিস্তল ও বন্দুকের লাইসেন্স নবায়নের নির্দেশ হাইকোর্টের: সুবিধা পেলেন তৈমূর আলম গ্যাস সংকট সমাধান না হওয়া পর্যন্ত গণপরিবহন ছাড়া সিএনজি বন্ধের দাবি বিকেএমইএ’র জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম বুলবুল হত্যার বিচারে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ, স্মারকলিপির কর্মসূচি ঘোষণা
মহানগর

তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৮:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের
📷 তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ছেড়ে বইয়ে মনোনিবেশ করার আহ্বান সাখাওয়াত হোসেনের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে বের হয়ে এসে তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​সোমবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর নলুয়ায় ‘সমাধান-১৮’ আয়োজিত এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, "প্রযুক্তির অপব্যবহার আমাদের তরুণদের পথচ্যুত করছে। মোবাইল আসক্তি থেকে আপনাদের ফিরে আসতে হবে এবং বেশি করে বইয়ে মনোযোগ দিতে হবে।" তিনি নিজ পারিবারিক জীবনের ধারাবাহিকতার উদাহরণ টেনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

​তিনি আরও বলেন, "বাংলাদেশ বর্তমানে একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশের সুবর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সুযোগ একটি জাতির জীবনে প্রতি ষাট বছর পরপর আসে। উন্নত দেশগুলোতে যেখানে যুবকের সংখ্যা কমছে, সেখানে আমাদের সিংহভাগ জনসংখ্যাই তরুণ। জাপান এই সুযোগ কাজে লাগিয়ে আজ বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে, আমাদেরও এই তরুণ শক্তিকে কাজে লাগাতে হবে।"

​সমাধান-১৮ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম জহির, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন