বুধবার, ২৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৬:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা
📷 সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুরোনো শত্রুতা ও লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মো. সজীব (৩০) নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

​মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ক্যানেলপাড় এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত মো. সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পেশায় একটি তেলবাহী গাড়ির চালকের সহযোগী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোদনাইল ক্যানেলপাড় এলাকায় এক দল দুর্বৃত্ত সজীবের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, টাকা-পয়সার লেনদেন ও পুরোনো দ্বন্দ্বের জের ধরেই এই নির্মম ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

​আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন