বুধবার, ২৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতির সৌজন্য সাক্ষাৎ বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটের পরিচিতি ও সভা অনুষ্ঠিত ফেনসিডিলের বিকল্প ‘স্কাপ’সহ সৈয়দপুরের মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
নগরের বাইরে

প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম
📷 প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি আগামী জাতীয় সংসদ অধিবেশনে এ বিষয়টি উত্থাপন ও প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন।

​মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে সংসদ সদস্য এই কথা বলেন।

​সংসদ সদস্য আবুল কালাম বলেন, “আমি নারায়ণগঞ্জের বাসিন্দা হিসেবে এই ভোগান্তির শিকার। नागरिक অধিকার ফোরামের উদ্বেগের প্রেক্ষিতে এর আগে সাময়িকভাবে প্রিপেইড মিটার স্থাপনের কাজ বন্ধ রাখা হয়েছিল। তবে স্থায়ী সমাধান না হওয়ায় জনগণকে রাজপথে নামতে হয়েছে। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া স্বল্পকালীন সংসদ অধিবেশনে আমি এ বিষয়ে কথা বলবো এবং সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করবো।”

​তিনি অনশনকারীদের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। বক্তব্য শেষে অনশনকারীদের পানি পান করিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এমপি আবুল কালাম।

​অনশন কর্মসূচিতে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ব্যবসায়ী নেতা আব্দুল সাত্তার, হাজী রুহুল আমিন, হুমায়ুন কবিরসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন