বৃহস্পতিবার, ২৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার রাসূলের (সাঃ)সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মোহাম্মদ সোহাগের রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক জেলা ও মহানগরের নতুন কমিটিতে হেফাজতে ইসলাম প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মহানগর

নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৯:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ
📷 নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

কলকারখানা ও আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

​বুধবার (২৬ আগস্ট) বিকেলে চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

​গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব মো. সোহাগ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মুনা এবং জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​সমাবেশে সভাপতির বক্তব্যে তরিকুল সুজন বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনজীবন চরম বিপর্যস্ত। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, অন্যদিকে কারখানাগুলো উৎপাদনে যেতে পারছে না। ইতোমধ্যে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ১২ ঘণ্টার লোডশেডিং আর গ্যাস সংকটে মানুষ আজ দিশেহারা।

​মহানগর সমন্বয়কারী বিপ্লব খান সরকারের সমালোচনা করে বলেন, জনগণের অবর্ণনীয় দুর্ভোগে নিশ্চুপ থাকার কোনো সুযোগ নেই। অনতিবিলম্বে শিল্প খাত ও আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন সেবা দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করতে হবে।

​পপি রাণী সরকার ডিপিডিসির ভূমিকার সমালোচনা করে বলেন, নারায়ণগঞ্জের মানুষের মতের বিরুদ্ধে গিয়ে জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তার পরিণাম শুভ হবে না। অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

​সমাবেশে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য রফিকুল বাপ্পি, নাজমা বেগম, রাইসুল রাব্বিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন