বৃহস্পতিবার, ২৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার রাসূলের (সাঃ)সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মোহাম্মদ সোহাগের রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক জেলা ও মহানগরের নতুন কমিটিতে হেফাজতে ইসলাম প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
আদালত

রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক
📷 রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 



নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রাজ্জাক বাহিনীর প্রধান আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহেলকে ঢাকায় অভিযান চালিয়ে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে ঢাকার একটি এলাকা থেকে আব্দুর রাজ্জাক ও তার সহযোগী সোহেলকে আটক করা হয়। পরে রাতেই তাদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এসআই শামীম হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ চাষাঢ়ায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।

তিনি আরও জানান, রাজ্জাকের সহযোগী সোহেলকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন