বৃহস্পতিবার, ২৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার রাসূলের (সাঃ)সমাজে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মোহাম্মদ সোহাগের রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকসহ সোহেল আটক জেলা ও মহানগরের নতুন কমিটিতে হেফাজতে ইসলাম প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবেন এমপি কালাম ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ জামায়াতের প্রস্তুতি সভা রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মহানগর

হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৯:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি
📷 হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সংগঠনের ভেতরে নেতাদের মধ্যে বিভক্তির কারণে দীর্ঘ সময় আটকে থাকার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে এক সভা শেষে এ দুই কমিটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ।

আংশিক ঘোষিত জেলা কমিটির সভাপতি করা হয়েছে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালকে। তিনি কেন্দ্রীয় কমিটিরও নায়েবে আমীর। এর আগেও জেলা কমিটির সভাপতি ছিলেন।

অন্যদিকে, জেলা কমিটিতে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহসভাপতি, মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁ), অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়েছে।

মহানগর কমিটির সভাপতি হয়েছেন মুফতি জাকির হোসেন কাসেমী, অন্যদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমানকে। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ ইবনে আউয়াল।

এ দুই কমিটি পরবর্তীতে আরও সদস্য বাড়িয়ে পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বশিরউল্লাহ।

২০২৪ সালের ৪ অক্টোবর এক প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। যদিও শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত জামে মসজিদে আয়োজিত ওই প্রতিনিধি সম্মেলনে মাওলানা আব্দুল আউয়ালসহ হেফাজতের বড় একটি অংশের নেতারা অনুপস্থিত ছিলেন।

সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে ও খেলাফত মজলিসের নেতা এবিএম সিরাজুল মামুনকে সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে, মহানগর হেফাজত ইসলামের কমিটিতে সভাপতি হিসেবে মুফতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মীর আহমাদুল্লাহ’র নাম ঘোষণা করা হয়।

কিন্তু এ নিয়ে হেফাজতে ইসলামের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি দেখা দেয়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন