শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
education

২০% বাড়ি ভাড়া,১৫০০/- চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে মার্চ টু সচিবালয়।‌ মিছিলের শুরু আছে শেষ নেই।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৫:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
২০% বাড়ি ভাড়া,১৫০০/- চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে মার্চ টু সচিবালয়।‌ মিছিলের শুরু আছে শেষ নেই।
📷 ২০% বাড়ি ভাড়া,১৫০০/- চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে মার্চ টু সচিবালয়।‌ মিছিলের শুরু আছে শেষ নেই।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
২০% বাড়ি ভাড়া,১৫০০/- চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে মার্চ টু সচিবালয়।‌ মিছিলের শুরু আছে শেষ নেই।


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসবভাতা প্রদানের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানান, “আমাদের দাবি পূরণে আজ সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় দেওয়া হয়েছে। আগামীকাল প্রজ্ঞাপন না জারি হলে মঙ্গলবার থেকে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।”

অধ্যক্ষ আজীজি আরও জানান, শিক্ষক প্রতিনিধিদলের একটি অংশ সকাল ১১টা ২০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। আলোচনার মাধ্যমে সমাধান না এলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর করা হবে।

শিক্ষকরা অভিযোগ করেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তারা বলেন, “আমরা নতুন কোনো সুযোগ চাই না, কেবল আমাদের ন্যায্য অধিকার চাই। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এই দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে।”

এর আগে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার অনুমোদন দিয়েছে। তবে শিক্ষক নেতারা বলছেন, এটি মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং ন্যায্য দাবি পূরণে এটি যথেষ্ট নয়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন