শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
education

নারায়ণগঞ্জে শিক্ষক ফেডারেশনের র‍্যালি ও স্মারকলিপি প্রদান: বাস্তবায়নের দাবি জোরালো

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে শিক্ষক ফেডারেশনের র‍্যালি ও স্মারকলিপি প্রদান: বাস্তবায়নের দাবি জোরালো
📷 নারায়ণগঞ্জে শিক্ষক ফেডারেশনের র‍্যালি ও স্মারকলিপি প্রদান: বাস্তবায়নের দাবি জোরালো। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে শিক্ষক ফেডারেশনের র‍্যালি ও স্মারকলিপি প্রদান: বাস্তবায়নের দাবি জোরালো



বেতন–ভাতা বৃদ্ধি, এমপিওভুক্তিকরণ ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,

“এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়িভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণসহ দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”

তারা আরও বলেন,

“আমরা শিক্ষক — জাতি গঠনের কারিগর। কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারের কাছে আহ্বান, আমাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি দিন, অন্যথায় শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন,

“শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা। তাদের ন্যায্য দাবিগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। একই সঙ্গে তিনি সকল শিক্ষককে জেলার ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচিসহ উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উপদেষ্টা এইচ. এম. নাসির উদ্দিন।
সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মো. ওমর ফারুক, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. নুরুল ইসলাম

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদ উদ্দিন আহমেদ, জেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল ওহাব, প্রচার ও মিডিয়া সম্পাদক এস. এম. শফিকুল ইসলাম শফিক, সদর পশ্চিম থানা সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি মুফতি আতিকুর রহমান, এবং মহানগর মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

শিক্ষকরা আশা প্রকাশ করেন, সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষা খাতের এই সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন