শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
education

২০২৫ সালের এইচএসসি ফলাফলে নারায়ণগঞ্জের তিন কলেজে শিক্ষার্থীদের বড় ব্যর্থতা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৭রেরাই অক্টোবর ২০২৫ ৬:০৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
২০২৫ সালের এইচএসসি ফলাফলে নারায়ণগঞ্জের তিন কলেজে শিক্ষার্থীদের বড় ব্যর্থতা
📷 ২০২৫ সালের এইচএসসি ফলাফলে নারায়ণগঞ্জের তিন কলেজে শিক্ষার্থীদের বড় ব্যর্থতা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
২০২৫ সালের এইচএসসি ফলাফলে নারায়ণগঞ্জের তিন কলেজে শিক্ষার্থীদের বড় ব্যর্থতা

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জ জেলায় পাসের হার ছিল মাত্র ৫০ দশমিক ৬৮ শতাংশ। জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মোট ২২ হাজার ৩৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৪৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর ১১ হাজার ৪২ জন অকৃতকার্য।

তবে সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, জেলায় তিনটি কলেজে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, যা শিক্ষা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানাগেছে, সম্পূর্ণ অকৃতকার্য হওয়া তিনটি প্রতিষ্ঠান হলো —

ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজ

নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ

আব্দুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজ


এই তিন প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ঢাকেশ্বরী মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ জন, নব কিশলয় হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ থেকে ২৬ জন এবং আয়েশা খাতুন কলেজ থেকে ১ জন অংশ নিলেও কেউই পাস করতে পারেনি।

অন্যদিকে, জেলার বাকি ৫৫টি কলেজের মধ্যে ৩৪টির পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে, যা জেলার সামগ্রিক শিক্ষার মান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, ফলাফল পর্যালোচনা করে দুর্বল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে বিশেষ নজরদারি করা হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন