বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
education

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৬:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান
📷 নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান

“প্রত্যেকের জীবনেই রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করা জরুরি” — আলহাজ্ব শামসুল হক

ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় শহরের মাসদাইর এলাকায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী মারজান আল বান্না পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। স্কুলের সাংস্কৃতিক শিক্ষক মো. মনিরুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,

“শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা অর্জন করলেই চলবে না। একজন প্রকৃত মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও ইসলামিক আদর্শের চর্চা জরুরি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাসুদ করিম মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য খন্দকার আবুল খায়ের ও রবিউল আলম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আজিজুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন আহাম্মদ, মাওলানা ওমর ফারুক, মো. তোফাজ্জল হোসাইন, হাফেজ কামরুল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে মেধা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন